স্থানীয় সংবাদ

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক : সংঘবদ্ধ পিটুনির পর পুলিশে সোপর্দ

কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়া সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে সংঘবদ্ধ পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা ফরিদকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তার কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা। বিষয়টি তদন্ত করে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। এর আগে উত্তেজিত জনতা তাকে মারধর করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button