প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় কৃষকরা আজ ঘুরে দাঁড়িয়েছে-আব্দুস সালাম মূর্শেদী এমপি

রূপসা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে। তাই তারই সুযোগ্য কন্যা কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় কৃষকরা আজ ঘুরে দাঁড়িয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কেননা কৃষকরাই পারে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি সমৃদ্ধি বাংলাদেশ গড়তে নানা উদ্যোগ নিয়েছেন। আগে কৃষকদের উচ্চ মূল্যে বীজ ধান ও সার কিনতে হতো। আর এখন সকল মৌসুমে কৃষিবান্ধব সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে প্রয়োজনী বীজ ও সার দিচ্ছে। দিচ্ছে কৃষি প্রনোদোনা। কারণ প্রতিটি মৌসুমে কৃষকের জমি যদি ফসলে ভরপুর থাকে তাহলে দেশের খাদ্য ঘাটতি কমবে। বাড়বে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। কমবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ভর্তুকি দেওয়ার পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানান ফসল ফলিয়ে অনন্যা দৃষ্টি স্থাপন করে যাচ্ছে।
তিনি ৭ জুলাই বেলা ১২টায় ‘কৃষিই সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা কৃষি অফিস আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২/২০২৪-২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) বীজ ও সার সহায়তা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। উপ সহকারী কৃষি কর্মকর্তা নিতিশ চন্দ্র বালা’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী হাসান, মো. রাজু আহম্মেদ, জান্নাতুন নাহার, সমীর কুমার ঘোষ, শোয়েব তরিকুল¬াহ, সোহেল রানা, হিমাংশু রায়, হিমাদ্রি বিশ্বাস, প্রমিলা রানী বালা, মিলি বেগম, মো. মোজাহিদুর রহমান, দেবাশীষ কুমার দাস, আফরোজা মুমু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ৯৫০ জন কৃষককে জন প্রতি ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এর আগে বেলা ১১ টায় এমপি আব্দুস সালাম মূর্শেদী প্রধান অতিথি হিসেবে উপজেলার কঁচাতলায় হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, এ দেশের মানুষ এখন অসাম্প্রদায়িক ভাবে বসবাস করছে। বর্তমান সরকারের সময়ে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে ও শান্তিতে আছে। শেখ হাসিনা সরকার সনাতনী সম্প্রদায়ের মানুষকে দ্বিধাবিভক্ত না করে একই মান মর্যাদা এবং সন্মান প্রদর্শন করছে। তিনি বলেন বিএনপি ক্ষমতাসীন থাকা অবস্থায় এদেশের নিরীহ মানুষের উপর বারবার নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। তারা সর্বদা অসাম্প্রদায়িক ভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছিলো। এ কারনে পরপর কয়েকটি নির্বাচনে এ দেশের জনগন তাদেরকে বয়কট করেছে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খুলনা জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, ইউপি সদস্য সুকুমার বৈরাগী, সমর কুমার মন্ডল। রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, রূপসা রিপোটার্স ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ, আওয়ামীলীগ নেতা মুনীর হোসেন মোল্যা, ফরিদ শেখ, রূপসা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, পূজা পরিষদ নেতা পিন্টু গোপাল দে, রথযাত্রা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, যুবলীগ নেতা ইন্দ্রজিত বিশ্বাস, পুতুল রানী কবিরাজ, অপূর্ব হালদার, সজল বিশ্বাস, সুজন বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, প্রান্ত বিশ্বাস প্রমূখ।



