জাতীয় সংবাদ

হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

১৮ লাখ মুসল্লির মিনায় অবস্থান

প্রবাহ ডেস্ক : পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (৮ জিলহজ) সকাল থেকে। মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন বিশ্বের লাখো মুসল্লি। হাজিদের যাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রোববার (২৪ মে) রাত থেকেই মিনার উদ্দেশে রওয়ানা হবেন হজযাত্রীরা।
রোববার ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশি হাজিদের মিনায় পাঠাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।
শরিয়তের বিধান অনুযায়ী ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপনের পর ৯ জিলহজ (মঙ্গলবার) সকালে তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওয়ানা হবেন।
আরাফাতের খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান করাই হজের মূল রুকন।
সূর্যাস্তের পর হাজীরা মুজদালিফার উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা। পরদিন ১০ জিলহজ ফজরের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি এবং মাথা মু-ন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা পালন করবেন।
১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন হাজীরা।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজে অংশ নিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button