স্থানীয় সংবাদ

খুলনায় কিডনি রোগে আক্রান্ত রানার পাশে বিএনপি নেতা তুহিন : নগদ অর্থ সহায়তা প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ ৩ বছর ধরে কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানা (৩২)। অর্থের অভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, প্রতিদিনের প্রয়োজনীয় ১৮০০ থেকে ২০০০ টাকার ওষুধ জোগাড় করতেই যেখানে এখন পরিবারটির নাভিশ^াস উঠে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে অসুস্থ রানার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের খেজুরের কালভার্ট এলাকার মদিনাবাদ আমতলা সড়কে বসবাস করেন রানা। তাঁর পরিবারে বৃদ্ধ বাবা-মা, ভাই, স্ত্রী এবং একটি ফুটফুটে কন্যাসন্তান ‘আয়েশা’ রয়েছে। অল্প বয়সে মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর রানার উপার্জন বন্ধ হয়ে যায়। পরিবারের একসময়ের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ঘরে বন্দি হয়ে পড়ায় পুরো পরিবারের জীবনযাত্রা ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়ে। বৃদ্ধ বাবা ও ভাইয়ের সীমিত আয়ে রানার প্রতিদিনের উচ্চমূল্যের ওষুধ কেনাই অসম্ভব হয়ে দাঁড়ায়। ছোট্ট মেয়ে আয়েশার নিষ্পাপ চোখ আর বাবার প্রতি ভালোবাসাÑসবকিছুই যেন রানার এই মরণব্যাধির কাছে হার মানতে বসেছিল। অসুস্থ রানার এই চরম দুর্দশা ও অসহায়ত্বের খবর জানতে পেরে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর নির্দেশ দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তাঁর নির্দেশে এবং ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন আহমেদের সার্বিক সহযোগিতায় শুক্রবার (৩১ জুলাই) দলীয় নেতা-কর্মীরা অসুস্থ রানার বাড়িতে যান। তারা রানার চিকিৎসার বর্তমান অবস্থা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেন। এ সময় শফিকুল আলম তুহিনের পক্ষ থেকে রানার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে রানার উন্নত চিকিৎসা ও ভবিষ্যৎ প্রয়োজনে সর্বাত্মক পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বিএনপি নেতাদের এই মানবিক পদক্ষেপে রানার পরিবার ও স্থানীয়দের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে। সংকটকালে পাশে দাঁড়ানোর জন্য শফিকুল আলম তুহিনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় পরিবারটি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button