ডেঙ্গু আক্রান্ত হলেন খুলনার সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক মো: মাহফুজুর রহমান। তিনি জানান খুলনা সিভিল সার্জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন । তিনি জানান খুলনা সিভিল সার্জন ডাক্তার মোছা. মাহফুজা খাতুন, গেল ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে বের হওয়ার পর জ্বরে আক্রান্ত হন। পরদিন ২৯ সেপ্টেম্বর খুলনায় ফিরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর রিপোর্ট ডেঙ্গু পজিটিভ আসে। মোছা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনা সিভিল সার্জন অফিসে যোগদান করেন। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সিভিল সার্জন মাফুজা খাতুন এর সুস্থতা কামনা করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ মোশারফ হোসেনসহ সকল চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।



