নবলোক রেইজ প্রকল্প কর্তৃক বেকার তরুণ তরুনীদের আত্মকর্মসংস্থানের জন্য আউটরিচ সভা

খবর বিজ্ঞপ্তি : বুধবার খুলনার সোনাডাঙ্গা ১ম আবাসিক এফপিএবি ক্লিনিক প্রাঙ্গনে, বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় রেইজ প্রকল্পের আওতায় বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘কমিউনিটি আউটরিচ সভার আয়োজন করা হয়। রেইজ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের বেকার তরুন-তরুনীদের চাহিদা ভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা। সম্ভাবনাময় ও উপযুক্ত শিক্ষানবিশ নির্বাচন, প্রকল্প সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আগ্রহী বেকার তরুন-তরুনীদের প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আউটরিচ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজিয়া আফরিন সিদ্দীকী, প্রেগ্রাম অফিসার, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. মোস্তাফিজুর রহমান সেতু, সহকারী পরিচালক (কর্মসুচী ও প্রশিক্ষণ) নবলোক পরিষদ, সভায় আরও উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও খুলনার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ২৭০ জন অংশগ্রহণকারীগন উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় রেইজ প্রকল্পের আওতায় শিক্ষানবিশি কার্যক্রম বিগত বছরের সফলতা তুলে ধরেন এবং বর্তমানে এই কার্যক্রমে যারা নতুনভাবে যুক্ত হবে তারা এই সাফল্য ধরে রাখবেন বলে তিনি বিশ্বাস করেন। রেইজ প্রকল্পের আওতায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ০৪ মাস ও ০৬ মাস মেয়াদি প্রায় ২০ টি ট্রেডের ৩২০ জনকে প্রশিক্ষণ গ্রহণের সুযোগসহ অন্যান্য নানাবিধ সুযোগ দেয়া হবে।



