স্থানীয় সংবাদ

দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে

সোনাডাঙ্গা থানা আ’লীগের বর্ধিত সভায় সিটি মেয়র

স্টাফ রিপোর্টার ঃ মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াবে সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। তিনি বলেন, যারা মানুষ হত্যা করে এবং দেশের উন্নয়নবিরোধী রাজনীতি করে তাদের অপরাজনীতি দেশের মানুষ কখনো মেনে নেবে না। এই অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, আগস্ট মাস আসলে সারাদেশ কাঁদে কিন্তু বিএনপি জামায়াত দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল সোমবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুবুল আলম সোহাগ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ শেখ, নির্বাহী সদস্য কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ ও এস এম আকিল উদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, আব্দুল কাইয়ুম গোরা, রফিকুল ইসলাম পিটু, এস এম কবির উদ্দিন বাবলু, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, টি এম আরিফ, শরীফ এনামুল কবির, মুক্তার হোসেন, মোহাম্মদ রুহুল আমীন খান, মুন্সি আইয়ুব আলী, শেখ আবিদ উল্লাহ, চ ম মুজিবর রহমান, শেখ মোহাম্মদ নুর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, সরদার আব্দুল হালিম, মীর মোহাম্মদ লিটন, শেখ মো. রুহুল আমিন, মুন্সি মোতালেব মিয়া, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর রোজী ইসলাম নদী, আলী আকবর মাতুব্বর, শাহাদাত হোসেন, মেহজাবিন খান, শিপন চৌধুরী, তোতা মিয়া ব্যাপারী, মঈন খান সেলিম, এডভোকেট সোহেল পারভেজ, কাজী রাকিবুল হক পলাশ, ইঞ্জিনিয়ার আব্দুর জব্বার, সোহেল চৌধুরী, নুরজাহান রুমি, আইরিন চৌধুরী নিপা, রুম্মান আহমেদ প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button