স্থানীয় সংবাদ

খালেক, মন্নুজান, কামালসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা

খালিশপুর ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামে মামলা হয়েছে। বুধবার নগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন নগরীর ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস শেখ। তাদের বিরুদ্ধে ৭নং ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আশিষ মৈত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৭৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫০ জন অজ্ঞাতপরিচয়, মামলা নম্বর চার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button