খেলাধুলা

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে চলমান চ্যাম্পিয়ন্স কাপে স্ট্যালিয়নস দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। প্রায় ২০ বছর ধরে টি-টোয়েন্টি খেলতে থাকা অভিজ্ঞ এ ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। অভিযোগটি তুলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। একই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। বাসিতের কাছে মালিকের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ আছে বলেও জানিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচ ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছিলেন মালিক, এমনটাও জানিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এসব অভিযোগ আর সমলোচনা করেছেন বাসিত আলি। বাসিত বলেছেন, ‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?’ বাসিত আরও বলেন, ‘বাবর আজমের জন্য আমার আফসোস হয়েছে। সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক বাবরকে অধিনায়ক বানাননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’ এর আগে বাসিত আলীর বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তার ক্যারিয়ারকে দীর্ঘ হতে দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button