বিনোদন

বড় ছেলে আব্রামের উদ্দেশে শাকিবের বার্তা

প্রবাহ বিনোদন: ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের ৮ বছর পূর্ণ হলো গত শুক্রবার। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, যখনই প্রয়োজন পড়বে ছেলে আব্রাম তাকে পাশে পাবে। ছেলের জন্মদিনে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে শাকিব খান লিখেছেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রাখবে, যখনই তোমার প্রয়োজন পড়বে, আমাকে সব সময় পাশে পাবে। ভালোবাসি তোমায় বাবা।’ ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে আব্রাম খান জয়। কয়েক বছর আগে সংসারজীবনের ইতি টানা হলেও সন্তান আব্রাম খান জয়ের কারণে বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের মাঝেমধ্যে দেখা সাক্ষাৎ হয়। বিশেষ দিনেও ছেলেকে নিয়ে বাবা-মা নিজেদের অনুভূতির কথা জানান। জন্মদিনে ছেলের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়। আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button