রূপসায় মহানগর জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক গুলিবিদ্ধ

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার আইচগাটি ইউনিয়নের আইচগাতি সাহাপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে গুলি বিদ্ধ করেছে সন্ত্রাসীরা। গুলি বিদ্ধ যুবক ইকরাম হালদার (৩৫) খুলনা মহানগর জিয়া য়জন্মের দলের সাংগঠনিক সম্পাদক এবং আইসগাতি ইউনিয়নের আইসগাতি গ্রামের জামাল হোসেনের পুত্র । তিনি ঢাকাতে জুতার ব্যবসার সাথে জড়িত । আইচগাতি ক্যাম্প ইনচার্জ এস আই শরিফুল ইসলাম জানান গতকাল ২৩ জানুয়ারি রাত ৭টার সময় উক্ত বাড়ির য়াচীর টপকিয়ে ১০-১২ জনের একদল সন্ত্রাসী উক্ত বাড়িতে য়বেশ করে ইকরাম হালদারকে বেধড়ক মারপিট এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করে । ইকরাম এর য়তিবাদ করলে সন্ত্রাসীরা তার ডান হাঁটুতে পিস্তল দিয়ে একটি গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় । ইকরামকে দ্রুত উদ্ধার করে এলাকাবাসী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে য়েরণ করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান দোষীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে এবং কি কারনে এ ঘটনা ঘটেছে তা পুলিশ খতিয়ে দেখছে ।

