জাতীয় সংবাদ
নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

প্রবাহ রিপোর্ট ঃ দেশের বাজারে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা বহাল থাকবে। বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। যা পরের দিন ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।



