স্থানীয় সংবাদ

দুদকের মামলায় খুলনায় পুলিশ কর্মকর্তা আকবরের ৩ বছরের কারাদ-

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর শেখকে তিন বছরের কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। দেড় কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গোপন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় পুলিশ কর্মকর্তা আলী আকবর আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন। খুলনা থানার মামলা নং- ২৫ (তাং ২২/০৩/১৬)। মামলার তদন্ত শেষে আলী আকবারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button