নুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ

প্রবাহ রিপোর্ট : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকা-ের অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুর জেলা কোর্ট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ ছাড়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট খবির হোসেন অভিযোগ করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে মনোনয়ন ফরম বাবদ প্রায় ৯০ লাখ টাকা এবং চূড়ান্ত মনোনয়নের সময় পার্টি অফিসের জন্য প্রায় ৩ কোটি টাকা মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে উত্তোলন করেছে। অথচ, পরে দলীয়ভাবে নির্বাচন না করে বিএনপির সঙ্গে সমঝোতা করে মাত্র একটি আসনে নির্বাচন করা হয়েছে।
খবির হোসেন বলেন, “আমাদের কাছ থেকে নেওয়া টাকা দিয়ে নুরুল হক নুর নির্বাচন করেছেন। এর পর আমার মতো হাজার হাজার নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। আমিও দেখলাম, নুরুল হক নুর একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি।”
তিনি অভিযোগ করেন, দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকর্মীর বিভিন্ন অনৈতিক কর্মকা-ের কারণে তিনি বিব্রত ও ক্ষুব্ধ। এসব কর্মকা-ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না রাখতেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
অ্যাডভোকেট খবির হোসেন বলেন, “দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো কর্মকা-ের সঙ্গে আপস করতে চাই না। বর্তমান পরিস্থিতিতে দলের সঙ্গে থেকে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই, গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি।”



