স্থানীয় সংবাদ

ইসলামী আন্দোলন খুলনা সোনাডাঙ্গার কমিটি গঠন

# সভাপতি বাবুল, সেক্রেটারি ইমরান #

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন বিকাল ৪ টায় আএবি কার্যালয়ে থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ কবির হোসেন হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া, নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা আবু মোহাম্মদ বেলাল, আবু মোহাম্মদ গালিব, আবু হানিফ ভা-ারী, যুব আন্দোলন সভাপতি আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের মাহাদি হাসান মুন্না। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন থানার সহ-সভাপতি আলহাজ্ব শেখ মারুফ রহমান, মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম লিটন, এইচ এম আরিফুর রহমান, মাওলানা সোহরাব হোসেন, মোঃ শাকির হোসেন, হাফেজ শামীম হোসেন, মোহাম্মদ মনির শেখ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ফিরোজ লস্কর, আব্দুস সোবাহান, মোঃ সাব্বির হোসেন, মোহাম্মদ আমিনুর ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মোঃ নুরুজ্জামান বাবুল ও সেক্রেটারি হিসাবে মুহা. ইমরান হোসেন মিয়ার নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button