স্থানীয় সংবাদ

বিশেষ কম্বিং অপারেশন’-এ বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ আখতার উদ্দিন

খবর বিজ্ঞপ্তি ঃ দেশের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্যের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিশেষ ক¤ি¦ং অপারেশন পরিচালনায় নিয়োজিত রয়েছে। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় ১০ মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে বাংলাদেশ নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকার কর্তৃক জারিকৃত ‘বিশেষ কম্বিং অপারেশন’ ৪টি ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বিশেষ ক¤ি¦ং অপারেশনের তৃতীয় ধাপ শুরু হয়েছে যা, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার বিশেষ ক¤ি¦ং অপারেশনে খুলনা নৌ অঞ্চলের বরিশাল জেলা ও তৎসংলগ্ন এলাকা, চরমোনাই, কালাইর মোহনা, মেহেন্দীগঞ্জ, লাহারহাট, ইলিশা, উলানিয়া বাজার, বাগুরজা, লেগুনিয়া, কালিগঞ্জ, মেঘনা নদীতে নৌবাহিনী জাহাজ বানৌজা আখতার উদ্দিন ও বিভিন্ন ধরনের বোটের মাধ্যমে বিশেষ কম্বিং অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। এ সময়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। সেই সাথে অবৈধ জাল ব্যবহার বন্ধ করার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই অভিযানে বানৌজা আখতার উদ্দিনের বিশেষ টিম, জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন নৌ অঞ্চলে অভিযান চালিয়ে গতকাল প্রায় ০৫ লক্ষ ৪৩ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল, মশারী জাল, চটজাল, টংজাল এবং ৮টি বেহুন্দি ও অন্যান্য জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২০ লক্ষ ২ হাজার। তৃতীয় ধাপে গতকাল পর্যন্ত প্রায় ৪০ লক্ষ ৪৮ হাজার ৮৫০ মিটার বিভিন্ন ধরনের জাল ও ৪১ টি বেহুন্দি জাল আটক করা হয়, যার বাজার মূল্য ৩০ কোটি ৫২ লক্ষ ৪১ হাজার ৭ শত টাকা। উক্ত অভিযানে এ পর্যন্ত সর্বমোট ৮৫ কোটি ২২ লক্ষ ৪০ হাজার ১ শত টাকা মূল্যের অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। অভিযানে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ মৎস্য আহরণ নিশ্চিত করতে জেলেদের সচেতন হওয়ার আহবান জানানো হচ্ছে। উল্লেখ্য, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ¥ীপুর, চাঁদপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় নৌবাহিনীর ১১টি জাহাজ ও উল্লেখযোগ্য সংখ্যক বোটের মাধ্যমে জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষায় ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button