জাতীয় সংবাদ

রাজবাড়ীতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুর মোল্লা (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। এর আগে রাতেই ভুক্তভোগী শিশুর নানী বালিয়াকান্দি থানায় মামলা করেন। শিশুটির নানি বলেন, আমার নাতনি গত ২৭ ফেব্রুয়ারি আমার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে মাঠের মধ্যে ঘাস ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে আমরা বিষয়টি জানতে পেরে বালিয়াকান্দি থানায় অভিযোগ করি। বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে অভিযুক্ত জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল শনিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button