জাতীয় সংবাদ

ভারত থেকে ৬ হাজার টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

প্রবাহ রিপোর্ট : ভারত থেকে আমদানি করা ছয় হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি পিএইচইউ থানহ ৩৬ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে আমদানি করা ছয় হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নমুনা পরীক্ষা শেষে জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button