জাতীয় সংবাদ

রাজধানীতে গ্রেপ্তার ২৩৫

প্রবাহ রিপোর্ট : রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান গণ্যমাধ্যমকে এ তথ্য জানান। শনিবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানার আওতায় ৬৬৭টি টহল টিম কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ১১৫টি ছিল। এছাড়া নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপি ৭১টি চেকপোস্ট পরিচালনা করেছে। এ সময় অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৭ জন ডাকাত, ১৮ জন পেশাদার ছিনতাইকারী, চার জন চাঁদাবাজ, ৯ জন চোর, ২২ জন মাদক কারবারি, ২০ জন পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য অপরাধী রয়েছে। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, চারটি চাপাতি, চারটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, ২৫ বোতল বিদেশি মদ, ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৪৮৪ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬৫টি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button