জাতীয় সংবাদ

রাজধানীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলশান থানা পুলিশ গতকাল সোমবার দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার এসআই নাঈম উদ্দিন সুজন বলেন, ধর্ষণের শিকার শিশুর মা জানান গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে তারা থানায় এসে এসব অভিযোগ জানান। এসআই জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য গতকাল সোমবার দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button