জাতীয় সংবাদ

ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

প্রবাহ রিপোর্ট : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করে জানান, অস্ট্রেলিয়া এখন ঢাকায় তাদের হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরকালে তাকে এ অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে, নয়া দিল্লিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করতো অস্ট্রেলিয়া।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button