জাতীয় সংবাদ

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৭

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- কাউসার (১৯), ইব্রাহিম (১৯), আল আমিন (২০), রাসেল (২০), শহিদুল ইসলাম শাওন (২২), নুর উদ্দিন (৪৩) ও পারভেজ (২৩)। সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্ট থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দস্যুতা মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ওয়ারেন্টসহ একজন, মাদক মামলায় একজন, সন্ত্রাস বিরোধী আইনে একজন, জিআর ওয়ারেন্টে একজন ও অন্যন্য মামলায় একজন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button