স্থানীয় সংবাদ

আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মরা ও ভাঙ্গা চাল যাচাই-বাছাইয়ের কাজে দৌলতপুরের দুই প্রতিষ্ঠান

# চুক্তিভিত্তিক শ্রম মজুরিতে #

স্টাফ রিপোর্টার ঃ আমদানিকারক, পরিবেশক ও সরবরাহকারী প্রতিষ্ঠান শামসুল হক অটো রাইস মিলস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার চুক্তি মোতাবেক কার্যাদেশ নং ২৩.০২,২৬০৮.২১২.৫৩.২৫৫.২৪-২৫০৭৮৩.১০৩ এর অধীনে এনকেএফ ট্রেডিং কোম্পানি লিমিটেড বিএসডি নৌ অঞ্চল খুলনার জন্য প্রতি মাসের ৩৭০ মেট্রিক টন চাল বাংলাদেশ নৌবাহিনী খুলনা প্রতিনিধি কর্তৃক খুলনা সিএসডি খাদ্য গুদাম হতে বুঝে নিয়ে কালো ও মরা চাল পরিষ্কার করার উদ্দেশ্যে রামগঞ্জ নীলফামারীতে অবস্থিত শামসুল হক অটো রাইস মিলস প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ খুলনার দৌলতপুরের মেসার্স কাদের ট্রেডার্স কে ১৯০ মেট্রিক টন এবং মানিকতলার মেসার্স সিফাত এন্টারপ্রাইজ কে ১৮০ মেট্রিক টন চাউল উত্তোলন করে পরিবহন ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়। সরবরাহকারী প্রতিষ্ঠান শামসুল হক অটো রাইস মিল প্রাইভেট লিমিটেডের সঙ্গে মেসার্স কাদের ট্রেডার্স ও মেসার্স সিফাত এন্টারপ্রাইজের মধ্যে শুধুমাত্র পরিবহন,সাময়িক গুদামজাত ও পরিষ্কার করনের অনুমোদন রয়েছে। তাছাড়া বাংলাদেশ আর নৌবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিষ্ঠান এনকেএফ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও আমদানি কারক শামসুল হক অটো রাইস মিল প্রাইভেট লিমিটেডের এসব চাল বাইরে বিক্রি করার কোন অনুমতি নেই মেসার্স কাদের ট্রেডার্স ও মেসার্স সিফাত এন্টারপ্রাইজের। মেসার্স সিফাত এন্টারপ্রাইজ শুধুমাত্র চুক্তিভিত্তিক শ্রম পরিচালনার কাজ করে থাকে জানান তাদের ট্রেডার্স এর মালিক আব্দুল কাদের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button