স্থানীয় সংবাদ

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুলনার জিরোপয়েন্ট খুবি শিক্ষার্থীদের ব্লকেড

স্টাফ রিপোর্টার ঃ
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুলনার জিরোপযয়েন্ট ব্লকেড করেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুবি শিক্ষার্থী। বুধবার দুপুর ৩ টায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন। এ সময় খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধ ও তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সড়কের একপাশে সমাবেশ করেন।
এসময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা শ্লোগানে বলেন, দফা এক দাবি এক মাসুদের পদত্যাগ, এক-দুই-তিন-চার মাসুদ তুই গদি ছাড়, তুমি কে আমি কে কুয়েটিয়ান কুয়েটিয়ান।
এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে সকাল থেকে ক্লাস বর্জন করেন খুবি শিক্ষার্থীরা। ফলে খুবির অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হয়নি। এর আগে দুপুর ১২টায় কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button