খুলনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার: খুলনা জেলা কারাগারে মশিউর রহমান মশি (৩৬) নামে এক কয়েদির মৃত’্য হয়েছে ইন। যার কয়েদি নং ৩৬/৮২,গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টায় তিনি মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেল সুপার মোঃ নাসির উদ্দিন প্রধান, তিনি বলেন, মৃত মোঃ মশিউর রহমান পিতা মোঃ সাত্তার গ্রাম গোয়ালখালী। গেল ২৮ শে ফেব্রুয়ারী ২৩ সালে খুলনা জেলা কারাগারে প্রেরিত হয় খালিশপুর থানার মামলা নং জিআর- ১৩০৮/২০০৯ একটি হত্যা মামলায় বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত কতৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত হয়ে। তবে, গত বৃহস্পতিবার ভোরে দিকে রুপসা ৮ নং ওয়ার্ডে তালামুক্তের গননা সময় মশিউর রহমান ঘুম থেকে উঠতে না পারায় তাকে প্রাথমিক জরুরী চিকিৎসার জন্য কারাগারে সহকারী সার্জনের কাছে চিকিৎসা দেয়া হয়। পরবর্তিতে তার অবস্থার কোন উন্নতি না হওয়াতে জরুরী বিক্তিতে এ্যাম্বুলেন্স করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময়ে খুমেক হাসপাতালটির জরুরী বিভাগে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।আমরা বন্দির মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সুরতহাল ও ময়না তদন্তর জন্য লাশ মর্গে পাঠিয়েছি। পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। এদিকে মশিউর রহমানের মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।গতকাল বাদ আসর মশিউর রহমানের লাশ তার নিজ বাড়ীতে আসলে শত,শত মানুষ ছুটে আসে তাকে দেখতে। বাদ মাগরিব নামাজের পর গোয়ালখালী জামিয়া রশিদিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজানা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি,সাংগঠানিক সম্পাদক শেখ সাদি, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি শেখ জাহিদুল ইসলাম,খালিশপুর থানার বিএনপি’র সভাপতি এ্যাড.মোহাম্মাদ আলী বাবু,৯ নং ওয়ার্ড বিএনপি,র সভাপতি কাজী শামিম, ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্রো, সহ বিএনপি’র নেতাকর্মি এলাকাবাসী মৃত্যু মশিউর রহমানের ভাই মোঃ রবিউল বলেন, আমার ভাইয়ের স্ত্রী এক কন্যা সন্তান সহ একটি পুত্র সন্তান রয়েছে।



