জাতীয় সংবাদ

‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

প্রবাহ রিপোর্ট : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে করা ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। এর মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন হবে বলেও জানান তিনি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েস অব টাইমস আয়োজিত ‘দৈনিক আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে’ প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘মাহমুদুর রহমান কোনও ব্যক্তি নন, তিনি সাধারণ কোনও সাংবাদিকও নন। আমাদের জাতির বিবেক। আমাদের রোল মডেল। যখন দেশ ও মানুষের অবস্থা বিপন্ন তখন তিনি তার (সাবেক সরকারপ্রধান) বিরুদ্ধে বলতে গিয়ে রক্ত দিয়েছেন, রুখে দাঁড়িয়েছেন। তিনি তার লেখনির মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন অকুতোভয়ভাবে। তিনি বলেন, ‘আমার দেশ এবং মাহমুদুর রহমান বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বা চক্রান্ত জাতি মেনে নেবে না, রুখে দাঁড়াবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাহমুদুর রহমান ও আমার দেশের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। তা না হলে কঠোর আন্দোলন হবে। আয়োজক সংগঠনের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদী যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button