স্থানীয় সংবাদ

শিক্ষার গুণগত মানোন্নয়নের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ঃ শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল খুলনা নিউজপ্রিন্ট স্কুল এন্ড কলেজ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের সুযোগ্য উপপরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ; ঢাকা এর পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. আনিস- আর -রেজা ও উপপরিচালক (কলেজ) , ড. এস এম সাজ্জাদ হোসেন।
খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত সম্মানিত জেলা শিক্ষা অফিসারগণ, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের আমন্ত্রিত প্রধান শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক / শিক্ষিকাবৃন্দও সরকারি এবং বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button