নগরীর দৌলতপুরে মারপিট ঠেকানোয় পিটিয়েজখম

স্টাফ রিপোর্টার : খুলনা দৌলতপুরে জিএমসি কলোনিতে মারামারি ঠেকানো তে পিটিয়েজখম করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়েআজ ২৫ এপ্রিল শুক্রবার হাকিম হোসেন দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করে। এ বিষয়েহাকিম হোসেন বলেন, দুপুর দেড়টায় প্রতিবেশি নয়ন মিয়া (১৭), পিতা-মনির কে কয়েকজন লোক দৌলতপুর থানাধীন জিএমসি কোয়ার্টার (বর্তমানে সাগর জুট মিল কোয়ার্টার) এর সামনে রেল লাইনের উপর মারধর করছে। আমি এরপর ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কয়েকজন লোক প্রতিবেশি নয়ন (১৭) কে মারধর করছে, আমি তাদেরকে থামতে বললে তারা আমার উপর চড়াও হয়। একপর্যায়ে উপরোক্ত বিবাদী সহ অজ্ঞাত১০/১২ জন লোক বাঁশের লাঠি, রামদা, লোহার রড, হাতুড়ী সহ অন্যান্য দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাকে ধাওয়া দেয়। আমি প্রাণ ভয়ে উক্ত স্থান হতে পালিয়ে উক্ত ঘটনাস্থলের পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নিই। আমাকে ধরতে না পেরে তারা শাহিন জমাদ্দার (৫) টাক শাহিন (৪৫), পিতা-অজ্ঞাত, ২। শরিফ (৪৪), পিতা-অজ্ঞাত, ৩। রসুল (৫৫), সহ ১০/১২ জন ব্যক্তি দুপুরে বাড়িতে এসে হামলা করে।তার হাতে থাকা হাতুড়ী দিয়ে আমার মা রুনু বেগম (৪৮) এর শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ী আঘাত করে।
এ বিষয়েদৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার বলেন,দৌলতপুর রেল কলোনিতে মসজিদে সামনেজুম্মার নামাজের পর দুই ছেলে হেলালে বাগান ও রেল কলোনি এলাকার বাসিন্দা দুই ছেলের সাথে কথা কাটাকাটি নিয়েসংঘর্ষ হয়েছে। একপর্যায়েদুই গ্রামবাসী এই ঝামেলার সাথে জড়িয়েপড়েছে পুলিশ মোতায়ন আছে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি



