স্থানীয় সংবাদ

রূপসায় এস আই মুজাহিদের বিরুদ্ধে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে

# ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন #

স্টাফ রিপোর্টার : রূপসা থানার এস আই মুজাহিদ কর্তৃক বিভিন্ন সময় মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়া ও আরো টাকা দাবির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নৈহাটী গ্রামের বাসিন্দা অসহায় ঝাল মুড়ি বিক্রেতা তানজিলা বেগম এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এর আগে ২৭ এপ্রিল তিনি এ ব্যাপারে খুলনা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী তানজিলা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বোন হাজিরা আক্তার নিশি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা মো. নজরুল ইসলাম জীবিত থাকাকালীন সময়ে আমাদের বসত ভিটা ভাই বোনদের মধ্যে লিখিত ভাবে বন্টন করে দেয়। উক্ত বন্টন অনুযায়ী আমি আমার পিতার জমিতে বসত বাড়ী নির্মান করি। সেই সময় নেশাগ্রস্থ আমার ছোট ভাই মনিরুল ইসলাম আমার মাকে সাথে নিয়ে আমার পিতা ও আমার নামে রূপসা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করে আমার বোনরা কেন পিতার ভিটা বাড়ীর সম্পত্তি পাব এবং বসত ঘর কেনো নির্মান করছি। উক্ত অভিযোগের তদন্তে এস আই মুজাহিদ এসে সেই সময় আমার নির্মানাধীন বসত ঘরের কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে এস আই মুজাহিদ আমার নিকট থেকে নগদ তিন হাজার টাকা নিয়ে বসাবসি করে কাজ করার অনুমতি দেয়। আমার পিতার মৃত্যুর পর আমার নেশাগ্রস্থ ছোট ভাই গত ইং ০২/০৪/২০২৫ তারিখ আনুমানিক বিকাল ৩ টার সময় আমার বসত ঘরে গালিগালাজ করতে করতে হাতে একটি ছুরি নিয়ে আমাকে মারতে আসে। সে সময় আমার স্বামী দৌড়ে এসে তার হাত ধরে ফেলে সে সময় মনিরুলের হাতে থাকা ছুরিতে উভয়ের হাত সামান্য কেটে যায়। আমার ছোট ভাই এস আই মুজাহিদের সাথে আলোচনা করে আমার নামে রূপসা থানায় আরো একটি অভিযোগ করে। একই ঘটনায় আমিও রূপসা থানায় একটি অভিযোগ করি। অভিযোগের পরবর্তীতে এস আই মুজাহিদ আমার নামে মামলা করবে বলে হুমকি দেয় এবং আমার নিকট ৭ হাজার টাকা দাবি করে। আমি তাকে ২ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করলে সে আমাকে অশালীন ভাষা ব্যবহার করে এবং মানসিক ভাবে হেনেস্তা করায় আমি হতাশাগ্রস্থ হয়ে পড়ি। বর্তমানে আমি ৭ মাসের অন্তসত্বা। এস আই মুজাহিদ বিভিন্ন সময় আমাকে সন্ধ্যার পরে নির্জন স্থানে ডাকে। ইতমধ্যে আমার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহন করেছে এবং ৭ হাজার টাকার জন্য বার বার চাপ প্রয়োগ করছে। এ ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের উক্ত এস আই মুজাহিদকে অন্যত্র বদলির দাবি জানান। এস আই মুজাহিদদের সাথে বিষয়টি জানতে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button