নগরীর শিরোমনি ও খালিশপুরে দু’ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খানজাহান আলী থানা পুলিশের একটি চৌকস টিম ২৮ এপ্রিল রাতে শিরোমণি দক্ষিণপাড়া এলাকা থেকে খুলনা মহানগর দায়রা-৫৬৩/২০, সিআর-১৬৭/১৯ এর পরোয়ানাভুক্ত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ ২০ হাজার ২ শত টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী সেলিম কাজী (৫০) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি শিরোমণি দক্ষিণপাড়া বাসিন্দা মোঃ ইনসান কাজীর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে খালিশপুর থানা পুলিশের চৌকস টিম ২৮ এপ্রিল রাতে মুজগুন্নী কাজীপাড়া এলাকা থেকে জিআর-১০৬/১৯(সাজা), রামপাল, ধারা-৩৭৯ পেনাল কোড এর পরোয়ানাভুক্ত ১ বছর সশ্রম কারাদন্ড এবং ৩১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী রাব্বি আহম্মেদ নামের ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি মুজগুন্নী কাজীপাড়ার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।



