জাতীয় সংবাদ

পাবনায় স্ত্রীর লাথিতে স্বামী নিহত : শিশুসন্তানসহ কারাগারে নারী

প্রবাহ রিপোর্ট ঃ পাবনার সুজানগর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাথিতে সবুজ হোসেন (২৬) নামের এক যুবকের নিহতের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে নিহতের স্ত্রী আমেনা খাতুন আন্নাকে (২০) গ্রেপ্তার করে তার ১৫ মাসের কন্যা শিশুসহ আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিহত সবুজ হোসেন উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত আমেনা খাতুন আন্না দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আমিন সরদারের মেয়ে। এ ঘটনায় নিহত সবুজের চাচাতো ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, প্রায় তিন বছর আগে সবুজ ও আমেনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ১৫ দিন আগে আমেনা কন্যাকে নিয়ে বাবার বাড়ি যান। পরে সবুজ গত বুধবার রাতে স্ত্রী ও সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যান। সেখানেই গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিত-া হয়। ঝগড়ার একপর্যায়ে আমেনা খাতুন ক্ষিপ্ত হয়ে স্বামী সবুজের অ-কোষে লাথি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ মারা যান। ঘটনার পরদিন বৃহস্পতিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সুজানগর থানার ওসি মজিবর রহমান জানান, আমেনা খাতুন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর অ-কোষে লাথি মেরে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, সবুজ নিয়মিত মাদক সেবন করতেন এবং মাদকের নেশায় স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। ঘটনার দিনও সবুজ নেশাগ্রস্ত ছিলেন বলে দাবি করেন আমেনা। আত্মরক্ষার জন্যই তিনি এমন কাজ করেছেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, মাতৃদুগ্ধ শিশু হওয়ায় গ্রেপ্তার আমেনার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ মাসের কন্যা সন্তানকেও মায়ের সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button