মহানগর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ভাই। সঞ্চালনা পরিচালনা করেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল ভাই। এছাড়াও খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক উপস্থিত ছিলেন, কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু,নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল,তামজিদ আহমেদ মিশু, মো জাহিদুল ইসলাম সহ মহানগর যুবদলের সদস্যবৃন্দ এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।



