জাতীয় সংবাদ
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার ডিবি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে, গত রোববার জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা এই সংস্থাটি। রাজধানীর মনিপুরী পাড়া থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসসংযোগ শাখা উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করেছে ডিবি।



