জাতীয় সংবাদ

ভোটার হলেন ডা. জোবাইদা রহমান

প্রবাহ রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। চলতি বছরের হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন সম্পন্ন করে নির্বাচন কমিশন-ইসি। ইসি সচিব আখতার আহমেদ সোমবার ( ২৩ জুন) টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিন্ত করেন।২০০৮ সালে এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জুবাইদা রহমান যুক্তরাজ্যে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে পাড়ি জমান তারা। এরপর দীর্ঘ সময় দেশে না থাকায় কেউই ভোটার হননি।গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। ঈদুল আজহার আগেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন। এরপর ৫ জুন তিনি আবার লন্ডনে ফিরে যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button