জাতীয় সংবাদ
আজ জামায়াতের সঙ্গে ইসির বৈঠক

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আজ বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে। গতকাল মঙ্গলবার সিইসি একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বুধবার বেলা ১১টায় দলটির একটি প্রতিনিধিদলকে বৈঠকের জন্য সময় দিয়েছেন সিইসি। এদিকে ইতোমধ্যে দলটির দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে আর কোনো বাধা নেই। ২০০৮ সালে দলটিকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিলেও ২০১৩ সালে আদালতের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করে ইসি। এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের পরিপ্রেক্ষিতে দলটির দাঁড়িপাল্লা প্রতীকটি বাতিল করে সংস্থাটি।



