জাতীয় সংবাদ

বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুটে হুমকি

প্রবাহ রিপোর্ট ঃ মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। স্থানীয়রা জানান, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল স্কচটেপ ও আরেকটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখা যায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে। গাংনী থানার এসআই আব্দুল করিম বলেন, চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জায়গায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে দেশ ফিলিস্তিনের মতো হবে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিচ্ছি। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাংনী থানার ওসি বানি ইসরাইল বোমা ও চিরকুটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত ও পুলিশের অভিযান শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button