জাতীয় সংবাদ

শেখ হাসিনা ও পরিবারের নামে ৯৭৭ অবকাঠামো-প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হচ্ছে

প্রবাহ রিপোর্ট ঃ বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button