জাতীয় সংবাদ

করোনায় আরও ২ জনের মৃত্যু : শনাক্ত ৭

প্রবাহ রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর এ সময়ের মধ্যে মারা গেছেন ২ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর আরও জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button