স্থানীয় সংবাদ

দৌলতপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর দৌলতপুর থানাধীন দেয়ানা দক্ষিন পাড়া গ্রামস্থ মোঃ মনিরুল শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে ট্রেডস্কুল পুলিশ ফাঁড়ির বিশেষ মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে ডিউটি সোমবার (২৯ জুন) রাতে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন- দেয়ানা দক্ষিন পাড়া এলাকার বাসিন্দা মোঃ মনিরুল শেখের পুত্র আলামিন ইসলাম ওরফে মুন্না (৩৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দৌলতপুর থানাধীন দেয়ানা দক্ষিন পাড়াস্থ মোঃ মনিরুল শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার এক মাদক বিক্রেতা মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করছে, ওই সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক বিক্রেতাকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরবর্তীতে ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই জাহাঙ্গীর মোল্লা গাঁজা বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button