জাতীয় সংবাদ

সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রবাহ রিপোর্ট : ময়মনসিংহে ডিভোর্স সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। গতকাল মঙ্গলবার নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রওশন আরা (৪৫)। তিনি একই এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। মারা যাওয়া ব্যক্তির নাম রাকিব (৫০)। তিনি সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাকিব এলাকায় ছিলেন না। এরইমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের ডিভোর্স হয়। এমতাবস্থায় রওশন দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু ডিভোর্স হওয়ার পর একপর্যায়ে স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন রাকিব। গতকাল মঙ্গলবার সকালে গোলকিবাড়ি ভাড়া বাসায় গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে একই কক্ষে রাকিব আত্মহত্যা করে। গুলকিবাড়ী এলাকাটি কোতোয়ালি মডেল থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন। ফাঁড়িটির ইনচার্জ মো. সাজেদ কামাল জানান, থানায় খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button