জাতীয় সংবাদ

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রবাহ রিপোর্ট : রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার ভোরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন— রিপন (৩৫), রিপনের স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান রোকন (১৪), তামিম (২২) ও এক বছরের শিশু আয়েশা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামিমের ৪২ শতাংশ এবং শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। জাকির হোসেন নামে এক ব্যক্তি জানান, তারা কিছুদিন আগে ওই বাসায় উঠেছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গ্যাস জমে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। রিপন পেশায় ভ্যানচালক বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button