জাতীয় সংবাদ

৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরির নির্দেশ

প্রবাহ রিপোর্ট : চলতি মাসের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজস্ব নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যাদের ওয়েবসাইট আছে, তাদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সারাদেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং আঞ্চলিক ও জেলা-উপজেলার প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গতকাল সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে এমন নির্দেশনার তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ নয়। ফলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের আওতায় (িি.িনধহমষধফবংয.মড়া.নফ) সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়কে স্ব স্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে তা হালনাগাদ রাখতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক ব্যয় সংকোচনের লক্ষ্যে আলাদা ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত ফ্রেমওয়ার্কে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, শিক্ষক-কর্মচারীদের নামসহ পাঠদান রুটিন ও পাঠ্যসূচি, এমপিও সংক্রান্ত তথ্য, যোগাযোগের মোবাইল নম্বর, তথ্যসেবা কেন্দ্রের ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও নম্বরসহ সব তথ্য হালনাগাদ রাখতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে ওয়েব ঠিকানা িি.িবসরং.মড়া.নফ- এর উঝঐঊ/ঊগওঝ- এর ওগঝ মডিউলে আপলোড করার জন্যও নির্দেশ দিয়েছে মাউশি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button