খালিশপুর ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

# খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খুলনা খালিশপুর ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়। বুধবার বেলা ১২ ঘটিকায় খুলনা বিশেষায়িত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শেখ আবু শাহীন এর উপস্থিতিতে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরিষ্কার শেষে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে হাসপাতালটির ড্রেন সহ বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, ডাস্টবিন স্থাপন এবং বিভিন্ন গাছে পাখির অভয়ারণ্য সৃষ্টির লক্ষ্যে পাখির বাসা স্থাপন করা হয়। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন (সাবু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ। উক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচীর সভাপতিত্ব করেন খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: বেলাল হোসেন সুমন ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানি ও সদস্য সচিব আল আমিন রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ জুয়েল, মাহমুদুল হাসান শিমুল, কাজী শাহজাহান ইসলাম, সাজিদ রানা, রাজু, মিরাজ, রুবেল, রানা, মাসুদুলসহ খালিশপুর ও দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।


