সুন্দরবনে বিষের বোতল : জালসহ নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার ঃ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আওতাধীন নলবুনিয়া খাল এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের সময় একটি নৌকা, বিষের বোতল জাল, ৩০ লিটারের একটি পানির ড্রাম, ১টি দা জব্দ করেছে বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা। বুধবার রাত ৯টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় নলবুনিয়া খাল এলাকায় থেকে এসব জব্দ করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় নলবুনিয়া খাল এলাকায় থেকে অভিযান চালিয়ে ১টি নৌকা, ১টি ভেষালী জাল, এক বোতল বিষের বোতল, ৩০ লিটারের ১টি পানির ড্রাম, ১টি দা জব্দ করেছি। আমাদের বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



