স্থানীয় সংবাদ

প্রথিতযশা আইনজীবী গাজী আব্দুল বারী’র শূণ্যতা কখনোই পুরণ হবার নয়

# প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় এড. শফিকুল আলম মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গাজী আব্দুল বারী ছিলেন খুলনার সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। তিনি ৭১ এর স্বাধীনতা যুদ্ধে রনাঙ্গনে যুদ্ধ করেছিলেন দেশ মাতৃকার জন্য। প্রথিতযশা আইনজীবী, বর্ষিয়ান রাজনীতিক সর্বোপরি সর্বজন শ্রদ্ধেয় গাজী আব্দুল বারীর শূণ্যতা কখনোই পুরণ হবার নয়। জাতির সকল ক্রান্তিলগ্নে তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় এবং শিক্ষা সম্প্রসারণে তিনি সবসময় ছিলেন সোচ্চার।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মরহুম এড. গাজী আব্দুর বারীর প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল পুর্ব স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, ফোরামের আহবায়ক এড. মাসুদ হোসেন রনি। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলে খুলনা বারের এডহক কমিটির আহবায়ক এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব এড. শেখ নুরুল হাসান রুবা, জেলা পিপি এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, মহানগর পিপি এড. এ কে এম শহীদুল আলম, খুলনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি এড. আব্দুল মালেক, এড. আব্দুল আজিজ, সিনিয়র আইনজীবী এড. এস, এম, মঞ্জুর আহম্মেদ, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার, এড. লস্কর শাহ আলম, এড. মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, এড. মশিউর রহমান নানু, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. আওছাফুর রহমান, এড. হালিমা আক্তার খানম, এড. সত্য গোপাল ঘোষ, এড. মেহেদী ইনসার, এড. মঞ্জিল আলী, জি.পি. এড. ড. জাকির হোসেন, এড. গাজী লুৎফুল বারী সুমন, এড. এম এম তৌহিদুজ্জামান, এড. ইমামুল হক গাজী প্রমূখ। আলোচকরা মরহুমের সুদীর্ঘ কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা বারের মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button