স্থানীয় সংবাদ

বিআরপি খুলনা জেলা কমিটির আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি : খুলনা নগরীর দৌলতপুর ৫ নং ওয়ার্ডস্হ মতিউর রহমান অডিটোরিয়ামে শুক্রবার ( ২২ আগস্ট) রাতে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) খুলনা জেলা কমিটির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য মাহাবুবুর রহমান শিপনের সভাপতিত্বে ও মহানগর কমিটির আহবায়ক এমডি হাশিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, মহাসচিব মোঃ তহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহাগ মোঃ সজিব খান, খুলনা জেলা কমিটির আহবায়ক সৈয়দ ওয়াসিম রেজা, গাজীপুর থানা কমিটির নেতা মোঃ জয়নাল আবেদীন। এ সময় আরো উপস্থিত ছিলেন এমডি রবিউল ইসলাম, সাইফুজ্জামান টুটুল, ইউসুফ কাজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button