স্থানীয় সংবাদ

রূপসায় জামায়াত ইসলামির নির্বাচনে দায়িত্বশীল সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সামন্তসেনা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে শুক্রবার (২২ আগস্ট) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুন্সী মিজানুর রহমান, জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য স.ম এনামুল হক, রূপসা উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম। অনুষ্ঠানে রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার রেজাউল কবির খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা শাখার সেক্রেটারি নাজিমউদ্দিন, অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সত্যের স্বাক্ষ শিল্প গোষ্ঠীর সদস্যবৃন্দ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা হেকমত আলী, মোল্লা সেলিম আজাদ, মুফতি মাওলানা মহিউদ্দিন, প্রফেসর আসাদুজ্জামান নাসিম সরদার, মো. সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা গোলাম রসুল, মো. আলামিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button