স্থানীয় সংবাদ

নগরীতে চোরাই মালামালসহ দু’ চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ৫ আগস্ট রাতে খুলনার সাতরাস্তা মোড়ের নূর কাচ্চি হাউজ নামক রেস্টুরেন্ট হতে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে যায়। তৎপ্রেক্ষিতে বাদী শোরীফা আলমের এজাহারের ভিত্তিতে খুলনা সদর থানায় চুরি মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় তদন্তে নেমে পুলিশ চোরদেরকে সনাক্ত করে এবং গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট রাতে লবণচরা থানাধীন হরিণটানা রিয়াবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে দু’ চোরকে গ্রেফতার করে। তারা হলো- হরিণটানা রিয়াবাজারের বাসিন্দা রাশেদ শেখের ছেলে আহাদ আলী (৪৫) এবং পূর্ব বানিয়াখামারের বাসিন্দা মৃত: মাজেদ বিশ্বাসের ছেলে কামরান বিশ্বাস (২০)। তাদের হেফাজত হতে রেস্টুরেন্ট হতে চুরি হওয়া ২টি দু’ টনের এসি, ১টি কাঠের হাতলযুক্ত মুভিং চেয়ার, ৫টি সিসি ক্যামেরা, ১৫টি সিরামিক প্লেট এবং ৮ টি পর্দা উদ্ধার করা হয়েছে। আসামীদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ চুরির ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button