স্থানীয় সংবাদ
খালিশপুর থানা কৃষকদলের আহবায়ক হলেন মামুন

স্টাফ রিপোর্টারঃ মোঃ মামুন হোসেনকে খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গত ২৩ আগস্ট কৃষকদলের মহানগর আহবায়ক আখতারুজ্জামান তালুকদার ও সদস্য সচিব শেখ আদনানা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। উল্লেখ্য, থানা কৃষক দলের আহবায়ক আনসার কমান্ডার মোজাম্মেল হক চাকুরি দেয়ার কথা বলে টাকা নিয়ে চাকুরি না দেয়াসহ নানা অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয়। এরপর থেকে দু’ পদেই দায়িত্ব পালন করে চলেছেন সদস্য সচিব পলাশ। অবশেষে সংগঠনকে গতিশীল করতে নতুন করে আহবায়কের দায়িত্ব দেয়া হলো।



