স্থানীয় সংবাদ

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে হবে: এড. মনা

# ২৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি আমাদের একটি আদর্শ, প্রেরণা আর দেশপ্রেমের প্রতীক। তাঁর নেতৃত্ব, দৃঢ় মনোবল আর দেশপ্রেমিক চেতনা বাংলাদেশকে স্বাধীনতার পথে দৃঢ় করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে হবে। তাঁর দেখানো গণতন্ত্র, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার পথকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (২৩ আগস্ট) ২৯নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষকই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের মানুষকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে তাঁর ভূমিকা চিরস্মরণীয়। তাঁর রাজনৈতিক দর্শন আজও সংগ্রামী মানুষকে অনুপ্রাণিত করছে। উদ্বোধকের বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তথাকথিত পিআর-এর অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে চাইছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা-ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। নির্ধারিত ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা না হলে গণতন্ত্র মারাত্মক সংকটে পড়বে। যারা নির্বাচন বিলম্বিত করার নীলনকশা আঁকছেন; জনগণ তাদের প্রতিহত করবেন। এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। তাই যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিত করা হবে। তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। ২৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি শরিফুল ইসলাম জোয়ারদার জলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বেগম রেহানা ঈসা, দরুল আনাম খান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবির, নগর যুবদল আহবায়ক আব্দুল আজিজ সুমন, নগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, জাসাস ভারপ্রাপ্ত সদস্য সচিব কে এম জলিল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, শাহ আসিফ হোসেন রিংকু, মোস্তফা আলম, সৈয়দ আজাদ হোসেন, সওগাতুল আলম সগির, মাহবুবুর রহমান লিটু, কে এম বেলাল হোসেন, সাবেক ছাত্র নেতা খান সাইফুল ইসলাম,ছাত্র নেতা সৈয়দ ইমরান, মহিলা দল নেত্রী ওয়াহেদা পারভিন রুমানা, সানাহ উল্লাহ সানি, নুরুজ্জামান টুটুল, মোহাম্মাদ আলী মিঠু, মো: সোহাগ মোল্লা, তৌহিদুল ইসলাম সুমন, নজরুল ইসলাম, সামিউল নেওয়াজ, শাকিল জমাদ্দার, সাইফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, বেলাল হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button